Saturday, March 14, 2026

সিবিএসই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিভাবকরা

Date:

Share post:

করোনা আবহে চলতি বছরের সিবিএসই পরীক্ষা বাতিল করা হোক। এই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন অভিভাবকদের একাংশ। তাঁদের বক্তব্য মহামারির মধ্যে পরীক্ষা হলে কয়েক হাজার পরিবার জীবন সংকটের মুখে পড়বে।

ওই অভিভাবকরা গত ৯ জুন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। সিবিএসই দ্বাদশ এবং দশমের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে। শুধুমাত্র পূর্ব দিল্লিতে দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে দেশজুড়ে। সারা দেশে ১৫ হাজার কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।

সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে অভিভাবকরা উল্লেখ করেছেন, বিদেশে প্রায় আড়াইশো স্কুলে ইতিমধ্যেই বোর্ডের পরীক্ষা বাতিল করেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই সিদ্ধান্ত কেন ভারতেও নেওয়া হবে না? অভিভাবকদের আইনজীবী ঋষি মালহোত্রার বক্তব্য, অনেক কলেজ ও রাজ্য বোর্ড পরীক্ষা বাতিল করেছে৷ এই সিদ্ধান্ত সিবিএসই নিতেই পারে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...