Sunday, April 5, 2026

মুরগির মাংসের দাম কমাতে বাজার- অভিযানে নামছে টাস্কফোর্স

Date:

Share post:

কারণ যাই হোক, হঠাৎ রাজ্যে মুরগির মাংসের দাম আকাশ ছুঁয়েছে৷ সরকারি ফার্ম হরিণঘাটায় যেখানে ১৪০ টাকা কেজি দরে মুরগির মাংস বিক্রি হচ্ছে, সেখানে কলকাতা-সহ জেলায় জেলায় কাটা মুরগির মাংসের দাম ২৮০-৩০০ টাকা।

এবার মুরগির মাংসের দাম কমাতে উদ্যোগী হলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ৷ তাঁর নিজের জেলা বর্ধমানেই মুরগির মাংসের দাম কেজি প্রতি ২৮০ টাকা৷ মুরগির মাংসের দাম যেভাবেই হোক কমাতে তাঁর দফতরের অফিসারদের তৎপরতা বাড়াতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷ মন্ত্রীর নির্দেশে জেলা পর্যায়ের টাস্কফোর্সকে শনিবার থেকেই বাজারে বাজারে অভিযানে নামতে বলা হয়েছে৷ আমফান পরবর্তী সময়ে সবজি- মাছের সঙ্গে তাল মিলিয়ে লাফিয়ে দাম বাড়ছে মুরগির মাংসের । করোনা আবহে এক সময় ১০০ টাকায় ২টো মুরগি মিলেছিল । সেই লোকসান এখন পুষিয়ে নিতেই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ । খাসির মাংসের দাম এমনিতেই এখন মধ্যবিত্তের নাগালের বাইরে । এবার মুরগির মাংসও মহার্ঘ হয়ে দাঁড়িয়েছে ।
মন্ত্রী বলেছেন, এতো বেশি ফারাক কেন ? মুরগির মাংসের ঘাটতি নেই৷ তবুও এত বেশি দাম নেওয়া হচ্ছে কেন, তা দফতরের অফিসারদের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে । তিনি বিভাগীয় আধিকারিকদের পোলট্রি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলার নির্দেশ দেন ।
মুরগির মাংসের দাম নিয়ন্ত্রণে আনতে জেলায় জেলায় বাজারগুলিতে অভিযানে নামার নির্দেশ দেন তিনি ।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...