Friday, April 3, 2026

আগামী সপ্তাহ থেকেই শহরে মিলবে এক কামরার ট্রাম পরিষেবা

Date:

Share post:

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে কলকাতার রাস্তায় শুরু হতে চলেছে ট্রাম পরিষেবা। পরিবহন দফতর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত এক কামরার ট্রাম চালানো হবে। এ ব্যপারে কাজও শুরু করে দিয়েছে। বালিগঞ্জ থেকে টালিগঞ্জে ট্রাম চালিয়ে ট্রায়ালও হয়েছে। পরিবহন দফতর সূত্রে খবর, এসপ্ল্যানেড থেকে খিদিরপুর, এসপ্ল্যানেড থেকে হাতিবাগান, বালিগঞ্জ থেকে টালিগঞ্জ এই তিন রুটে প্রথম পর্যায়ে ট্রাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথমে চালু হবে বালিগঞ্জ থেকে টালিগঞ্জ রুট। এ ক্ষেত্রেও যাত্রীদের জন্য মাস্ক বা ফেস শিল্ড ব্যবহার বাধ্যতামূলক। কন্ডাক্টর কাছে চেষ্টা করা হচ্ছে থার্মাল গান রাখার। এ ছাড়া আসন না পেলে যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে পরিষেবা চালু করতে গিয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, আমফানের কারণে শহরের একাধিক জায়গায় গাছ পড়ে ক্ষতি হয়েছে ট্রাম লাইনের। দ্রুত সেই লাইন সারানোর কাজও শুরু হয়েছে৷ একাধিক জায়গায় ট্রামের তার ছিঁড়ে গেছে। সেই তার নতুন করে জোড়ার কাজ এখনও পরিবহন নিগম করে উঠতে পারেনি। পরিবহন দফতর সিদ্ধান্ত নিয়েছে, আপাতত এক কামরার ট্রাম চালানো হবে। ইতিমধ্যেই বিভিন্ন ডিপোতে এক কামরার ট্রাম তৈরিতে জোর দেওয়া হচ্ছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...