Monday, April 6, 2026

অভিনেতার মৃত্যুর CBI তদন্ত দাবি বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদবের

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর CBI তদন্ত দাবি করলেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব৷ তিনি এক টুইট বার্তায় এই দাবি জানিয়ে বলেছেন, “অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হননি, তাঁকে খুন করা হয়েছে৷” সুশান্তের মৃত্যুর ঘটনার CBI তদন্ত দাবি করেছেন ওই নেতা। বিহারে সুশান্ত রাজপুতের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন বিহারের এই রাজনীতিবিদ। সুশান্ত সিং রাজপুতের পৈতৃক বাড়ি বিহারের পূর্ণিয়ায়৷ সম্ভবত সে কারনেই ‘বিহার-পুত্র’ সুশান্তের মৃত্যু আত্মহত্যার কারণে হয়নি বলে দাবি বিহারের রাজনীতিবিদ তথা জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদবের।

ওদিকে,প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মুম্বই পুলিশ জানালেও, অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের আত্মীয়দেরও। সুশান্তের মামা আরসি সিংয়ের বক্তব্য, ‘সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করা হয়েছে।’ এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...