Tuesday, March 24, 2026

মুখ ঢেকে হাসপাতালে রিয়া, বিদায় সুশান্ত

Date:

Share post:

মুম্বইয়ের ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে পুড়ে খাক সুশান্ত সিং রাজপুত। বিকেল চারটে থেকে পারলৌকিক ক্রিয়াকর্ম শুরু। বিমানবন্দর থেকে সোজা শ্মশানে চলে আসেন সুশান্তর বাবা কৃষ্ণরাজ, তিন বোন, জামাইবাবু। আর হাসপাতাল থেকে সুশান্তর দেহ। আসেন শ্রদ্ধা কাপুর, বিবেক ওবেরয় এবং বান্ধবী রিয়া চক্রবর্তী। যার সন্দহজনক আচরণের কারণে খুব শীঘ্র জেরার মুখোমুখি বসতে হবে। সাদা সালোয়ারে মুখ ঢেকে। সুশান্তর দেহের ময়না তদন্ত বলে দিচ্ছে শনিবার রাতে তিনি কিছুই খাননি। সকালের ফলের জুসের চিহ্ন মিলেছে। কান্নায় ভেঙে পড়েছেন বাবা কৃষ্ণরাজ। আর্তনাদের মতো বলে চলেছেন, চোখের সামনে স্ত্রীকে পুড়ে খাক হতে দেখলাম, তারপর মেয়েকে এবার ছেলেকেও! দিদির এক ছেলেই পারলৌকিক ক্রিয়া সারছিলেন। সকলের চোখের জল আর বৃষ্টি সব মিশে একাকার। বিদায় সুশান্ত, ভাল থেকো…

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...