Monday, April 6, 2026

জুলাইতে মাধ্যমিকের ফল প্রকাশ অনিশ্চিত, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

করোনা আবহে জুলাইতে মাধ্যমিকের ফল প্রকাশ অনিশ্চিত। এমনটাই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জুলাইয়ে ফল প্রকাশ নিয়ে উদ্বেগ খোদ শিক্ষামন্ত্রীর গলায়। অন্যদিকে এখনও উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা বাকি। পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার।

সূত্রের খবর, জুলাই মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার কথা। এদিকে করোনা আবহে জুলাই মাসেও স্কুল খোলা অনিশ্চিত। এই অবস্থায় ফল প্রকাশ হলে কী করবে পড়ুয়ারা। সেই প্রশ্ন উঠে আসছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। রেজাল্ট বেরোলে কী করবে পড়ুয়ারা। তারা কোথায় যাবে। মার্কশিট তার কাছে কী করে পৌঁছবে। এটা একটা জটিল প্রক্রিয়া।” এদিকে বাকি রয়েছে উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। ২, ৬, ৮ জুলাই পরীক্ষা হবে বলে ঘোষণা করে রাজ্য সরকার। উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ” পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...