Sunday, April 5, 2026

বিশ্বসেরার তালিকায় জায়গা করে নিল এইমস

Date:

Share post:

বিশ্বের সেরা ১০০ টি হাসপাতালের মধ্যে জায়গা করে নিল ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। গোটা দেশ ও এইমস-এর কাছে যা এক বড় সম্মান। ২০২০ সালের এই তালিকায় বিশ্বের মোট ২১ টি দেশের ১৬০০ হাসপাতালের মধ্যে সেরা ১০০ টি বেছে নেওয়া হয়েছে। সেরা হাসপাতালগুলি বেছে নেওয়ার ক্ষেত্রে বেশকিছু নিয়ম ছিল। সেগুলি হল পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা প্রদান ও অন্য বেশ কিছু ব্যাপার। এইসবই বিচার করা হয়েছে। ভারতের কোনও মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠান এই প্রথম বিশ্বের সেরা ১০০ টি হাসপাতালের তালিকায় জায়গা করে নিল।

বিশ্বের সেরা ১০০ টি হাসপাতালের তালিকায় বাংলাদেশের কোনও হাসপাতাল জায়গা পায়নি। এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা তিনটি হাসপাতাল মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রথমে নাম রয়েছে মায় ক্লিনিক রচেস্টার-এর। দ্বিতীয় ক্লিভল্যান্ড ক্লিনিক ও তিন নম্বরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। সেরা দশটি হাসপাতালের তালিকায় এশিয়ার একমাত্র হাসপাতাল হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। সিঙ্গাপুরের এই হাসপাতাল রয়েছে তালিকার আট নম্বরে। এছাড়া সিঙ্গাপুরের আরও একটি হাসপাতাল তালিকায় জায়গা করে নিয়েছে। ৩১ নম্বরে রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল।

জাপানের সেন্ট লিংক ইন্টারন্যাশনাল হাসপাতাল রয়েছে ১৬ নম্বরে। দ্য জাপানের মোট চারটি, দক্ষিণ কোরিয়ার সাতটি এবং থাইল্যান্ডের একটি হাসপাতাল ১০০ টি সেরা হাসপাতালের তালিকায় জায়গা করে নিয়েছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...