Saturday, June 27, 2026

লাদাখে শহিদ কর্নেল সন্তোষ বাবুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরি, জমি দিচ্ছে তেলেঙ্গানা সরকার

Date:

Share post:

লাদাখে চিনের সেনার হামলায় শহিদ কর্নেল সন্তোষ বাবুর পরিবারের জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এছাড়া তাঁর স্ত্রীর জন্য সরকারি চাকরি ও জমির ঘোষণাও করেছেন তিনি। এর পাশাপাশি লাদাখে শহিদ হওয়া বাকি ১৯ জন জওয়ানের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে যে সেনা জওয়ানরা দেশকে পাহারা দেন, তাঁদের জন্য গোটা দেশের এগিয়ে আসা উচিত।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, সন্তোষ বাবু শুধু তেলেঙ্গানার নয়, গোটা দেশের গর্ব। তাঁর এই মহান আত্মবলিদানের জন্য তাঁর পরিবারকে রাজ্য সরকার ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। এছাড়া তাঁর স্ত্রীকে গ্রুপ ১ সরকারি চাকরি ও একটি রেসিডেন্সিয়াল প্লট দেওয়া হবে।

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...