Wednesday, June 24, 2026

সীমান্ত নিয়ে মোদির মন্তব্য ঘিরে বিতর্ক, কেন্দ্রকে নিশানা কংগ্রেসের

Date:

Share post:

“সীমান্ত পেরিয়ে কেউ আসেনি। আবার আমাদের এলাকার কেউ ওখানে বসেও নেই।” পূর্ব লাদাখে ভারত চিন সীমান্ত নিয়ে শুক্রবার সর্বদল বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, বিদেশ মন্ত্রকের বিবৃতির সঙ্গে এই বক্তব্যের কোনও মিল নেই।

মোদির এই বক্তব্যের পরই তাঁকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বলছেন কোনও চিনা ভারতীয় ভূখণ্ডে নেই। তাঁকে ভারতীয় ভূখণ্ডের সঠিক ব্যাখ্যা দিতে হবে। আমাদের একটি নির্দিষ্ট প্রশ্ন আছে। চিন গোটা গালওয়ান তাদের বলে দাবি করছে। আমরা কি সেই দাবি খারিজ করছি? নাকি করছি না? যদি ভারত সরকার চিনের দাবি খারিজ না করে, তাহলে ফলাফল ভয়াবহ হবে।”

কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা আসার পরই নড়েচড়ে বসে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর বক্তব্যের অপব্যবহার হচ্ছে। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিকাঠামো তৈরি করতে চাইছিল। সেখান থেকে সরতে নারাজ হয় তারা। আর তাতেই সংঘাত তৈরি হয়।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...