Wednesday, April 1, 2026

ভারত-চিন দ্বন্দ্ব: বাহিনীকে অস্ত্র কেনার ছাড়পত্র দিল দিল্লি

Date:

Share post:

পূর্ব লাদাখ সীমান্তে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে তিন বাহিনীকে জরুরি অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই৷

কেন্দ্রের এক শীর্ষ সূত্র জানিয়েছে, চিনের সঙ্গে সংঘাত বাড়তে পরে এই আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিন বাহিনীর ভাইস চিফকে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসন বাড়ছে। একই সঙ্গে বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করছে চিন। প্রসঙ্গত, উরি হামলা এবং বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরেও দেশের সশস্ত্র বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...