Saturday, April 11, 2026

তৃণমূল সাংসদকে ফোনে প্রাণনাশের হুমকি! তারপর?

Date:

Share post:

“আপনাকে খুন করা হবে দিল্লির বাংলোতে গিয়ে।” আচমকা দুটি অজানা মোবাইল নম্বর থেকে পরপর দু’বার ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তমলুকের তৃণমূল সাংসদ  দিব্যেন্দু অধিকারীকে। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এমনই অভিযোগ নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।
ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার শাখার আধিকারিকরাও।

এই প্রথম নয়। এর আগেও তমলুকের তৃণমূল সাংসদ হলদিয়া ও তমলুকে গাড়ির ওপর হামলার ঘটনার মধ্যে পড়েন। এছাড়াও বছরখানেক আগে এক যুবক ছুরি হাতে তাঁর বাড়িতে পৌঁছে যায়। পুলিশ তাকেও গ্রেফতার করে। তবে এবার সরাসরি খুনের হুমকি পাওয়ায় তিনি নিজেও বেশ নড়েচড়ে বসেছেন। গোটা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এবং অভিযুক্তকে খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...