Saturday, April 4, 2026

নয়াদিল্লির পাক দূতাবাসের অর্ধেক কর্মীকে দেশে ফিরে যেতে নির্দেশ দিল ভারত

Date:

Share post:

দিন কয়েক আগে দু’জন দূতাবাসকর্মীকে দেশে পাঠানো হয়েছিল। এবার একসঙ্গে পাকদূতাবাসের ৫০% কর্মীকে দেশে ফিরে যেতে বলল নয়াদিল্লির বিদেশমন্ত্রক। মঙ্গলবার বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নয়াদিল্লির পাক রাষ্ট্রদূত মইনুল হককে ডেকে স্পষ্টভাবে বিদেশমন্ত্রক বলেছে, ৫০% কর্মীকে দেশে ফেরত পাঠিয়ে দিতে। মূল অভিযোগ অবশ্যই চরবৃত্তি।

আর এর পাল্টা যে ইসলামাবাদেও পড়বে তা জানা রয়েছে বিদেশমন্ত্রকের। তাই বিগত কয়েকদিন থেকেই ইসলামাবাদে ভারতের বিদেশ মন্ত্রকের অফিস থেকে ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনা হচ্ছে। কারণ নয়াদিল্লিতে দুই পাক দূতাবাসকর্মীকে চরবৃত্তির অভিযোগে দেশে ফেরত পাঠানোর পরেই ইসলামাবাদে ভারতের বিদেশ মন্ত্রকের কর্মীদের উপর নজরদারি শুরু হয়। দুই অফিসারকে আটক করে প্রবল শারীরিক নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ আসে। তাদেরকে মিথ্যা মামলা সাজিয়ে আটক করা হয়েছিল। কিন্তু দিল্লির প্রবল রাজনৈতিক চাপে ছেড়ে দিতে বাধ্য হয়।

দীর্ঘদিন ধরে দূতাবাসগুলোতে কর্মীর নামে চর নিয়োগ কার্যত একটা রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে। এর তথ্য প্রমাণ হাতে পাওয়া সম্ভব নয়। পুলওয়ামা কান্ডের পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এর মাঝে সেই সম্পর্ক সম্পর্কের উন্নতি হওয়ার কোন লক্ষণ নেই ফলে এই পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ চলবে।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...