Wednesday, June 10, 2026

“দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল”, তমোনাশের মৃত্যুতে শোকাহত সোমেন

Date:

Share post:

ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, “তমোনাশের মৃত্যু আমার কাছে একটা দুঃসংবাদ। ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। এবং দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল। আমি শুনেছিলাম ও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু করোনা বিধি-নিষেধ অনুযায়ী কোনও রোগীর সঙ্গে দেখা করা যায় না। তাই ইচ্ছা থাকলেও দেখা করতে পারিনি। এরপর আজ সকালে ওর মৃত্যু সংবাদ শুনে মনটা খারাপ হলো।”

তমোনাশ ঘোষ সম্পর্কে সোমেন মিত্র আরও বলেন, “তমোনাশকে আমি জানি। চিনি। ও একজন কর্মঠ-নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী ছিল। ও আগে কংগ্রেস করত। সেখান থেকে তৃণমূলে গিয়েছে। কিন্তু যে দলেই থাকুক না কেন, ও নিজের দক্ষতা-যোগ্যতা প্রমাণ করেছে।”

শোকজ্ঞাপন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “ওর মৃত্যুর বয়স হয়নি। ওর মৃত্যুতে দলের তো ক্ষতি হলই। ওর পরিবারেরও ক্ষতি হলো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তমোনাশের পরিবার এই শোকের দিনগুলি যেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে কাটিয়ে উঠতে পারে। তমোনাশ যেখানেই থাকুক, শান্তিতে থাকুক। ভালো থাকুক।”

Related articles

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...