Thursday, May 14, 2026

বাগনান কাণ্ড : দেহ আসতেই উত্তপ্ত, কুশের বাড়ি ভাঙচুর, কুড়ুলে ঝুলে গেল পা!

Date:

Share post:

শ্লীলতাহানি এবং খুন কাণ্ড নিয়ে ফের উত্তপ্ত বাগনান। এদিন দুপুর বারোটা নাগাদ আক্রান্ত কিশোরীর মায়ের দেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। উত্তেজনা তখন বাড়তে থাকে। নেতৃত্বে ছিল বিজেপি। কুশ বেরার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে উত্তেজনা তৈরি করে বলে অভিযোগ। এই সময় শাসক দলের একজন কুড়ুল চালালে এক তরুণ গুরুতরভাবে জখম হন। পা কার্যত কেটে ঝুলে গিয়েছে। তার নাম মৃন্ময় দত্ত । তাকে নিয়ে হাসপাতাল ছোটেন এলেকার মানুষ।

এরপরই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।  তারা দাবি করতে থাকেন যে দ্রুত দোষী কে গ্রেফতার না করলে দেহ ছাড়া হবে না।  বাঁশ নিয়ে কুশ বেরা ও তার দাদার বাড়ি ভাঙচুর করা হয়। সেই সময় মৃতার দেহে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিতা পাল। তাঁর দাবি, এই ঘটনা তাঁর সামনেই ঘটেছে। মৃতদেহ নিয়ে মিছিল হচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত করতে কুড়ুল মেরে পা দু’খণ্ড করে দেয়, বাড়ি ভাঙচুরও করা হয়। পুরোটাই তৃণমূলের কারসাজি। পাল্টা এলাকার মন্ত্রী অরূপ রায়ের দাবি, অভিযুক্ত কুশ বেরাকে পুলিশ গ্রেফতার করেছে। তারপর তার বাড়ি ভাঙচুর করা নোংরা রাজনীতি। তৃণমূল মোটেই এই ঘটনায় যুক্ত নেই। উত্তপ্ত আবহাওয়ার মাঝেই দেহ রেখে চলে বিক্ষোভ। ফলে শেষকৃত্যে বেশ কিছুক্ষণ দেরি হয়।

এলাকার মানুষ ছাত্রীর শ্লীলতাহানি ও তার মায়ের খুনে গ্রেফতার কুশ বেরা ও শোভন মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, প্রত্যেকদিন কালভার্টের কাছে কুশ-শোভন মদ খেয়ে হুমকি দিত, মারধর করত। আমরা তার বিচার চাই।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...