Wednesday, April 22, 2026

চাপ বাড়াতে দেপসাং ভ্যালির ভারতীয় বিমানঘাঁটির কাছে চিনা-ফৌজ !

Date:

Share post:

চিন কি যুদ্ধই চাইছে ?

কূটনেতিক ও সামরিকস্তরের আলোচনায় চিন যে ধরনের কথা বলছে, তার সঙ্গে একদমই খাপ খাচ্ছে না লালফৌজের মুভমেন্ট৷

সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে এবার নতুন ফ্রন্ট খুলতে চলেছে চিন৷ প্রশ্ন উঠেছে, কোন বার্তা দিতে চাইছে চিন ? শান্তির, না’কি যুদ্ধের ?

বৃহস্পতিবার সকালের খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উত্তরের দেপসাং ভ্যালি পেরিয়ে ভারতীয় বিমানঘাঁটির আরও কাছে চলে এসেছে চিন-ফৌজ৷
ভারতের উপর চাপ বৃদ্ধি করার লক্ষ্যে এবার দেপসাং-এ অনুপ্রবেশ করেছে কমিউনিস্ট চিন।

ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায়
উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গালওয়ান ভ্যালি, হটস্প্রিং, প্যানগং লেক এলাকায় চিনা ফৌজ তো নাগাড়ে উত্তেজনা বাড়িয়েই চলেছে৷ এবার উত্তরের দেপসাং ভ্যালিও পেরিয়ে এলো চিনা সেনারা। ভারতের উপর সব ধরনের চাপ বৃদ্ধি করতেই দেপসাং-এ অনুপ্রবেশ করেছে চিন, এমনই বক্তব্য আন্তর্জাতিক মহলের।

খবর পাওয়া গিয়েছে, পাহাড়ের উপরে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটির আরও কাছাকাছি মোতায়েন করা হয়েছে প্রচুর চিনা সেনা। এই দৌলত বেগ ওল্ডি থেকেই ভারত ওই এলাকায় নজরদারি করে। দেপসাং ভ্যালির এই এলাকাটি ‘ওয়াই জাংশন’ নামেও পরিচিত৷ আর সেখানেই বিপুল সংখ্যক চিনা সেনাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। সূত্রের খবর, দেপসাং-এ নাকি যুদ্ধ-সামগ্রী, যন্ত্রপাতি, সেনাবাহিনী মোতায়েন করছে শি জিনপিং-এর দেশ।
এর আগে, ২০১৩ সালে এই দেপসাং ভ্যালিতেই জবরদস্ত ঘাঁটি গড়তে শুরু করেছিলো চিন। সে সময়
পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যায় যে,
দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষও বাঁধে। এই সেনা সংঘর্ষ চলে প্রায় তিন সপ্তাহ। পরে কূটনৈতিক আলোচনা শুরু হয় এবং শান্ত হয় পরিস্থিতি।
সেনার মিডিয়া শাখা বিষয়টি স্বীকারও করেনি আবার উড়িয়েও দেয়নি৷
চিন দাবি করেছে, দেপসাং ভ্যালির ওয়াই জাংশন বা বোটলনেক এলাকার পশ্চিমদিকের ৫ কিলোমিটার চিনের এলাকা। ২০১৩ সালে এই এলাকাতেই সংঘর্ষ এবং সংঘর্ষ সমাধানের পর ওয়াই জাংশনে নতুন টহলদারি বেস তৈরি করে ভারত। চিনা সেনাদের উপর ২৪ ঘন্টাই নজরদারি চালাতে এবং এলাকা আগ্রাসন রুখতে তৈরি হয়েছিল এই বেস। কিন্তু তার পরে বার্টসি থেকে ১.৫ কিলোমিটার অভ্যন্তরে এসে টহলদারি চালায় চিনা সেনারা। যদিও ২০১৭ সালের পর থেকেই এই এলাকায় সেনাসংখ্যা বৃদ্ধি করে ভারত।

কূটনৈতিক মহলের আশঙ্কা, কমিউনিস্ট চিনের লালফৌজ গালওয়ান-এর পর এবার দেপসাং ভ্যালিতে এসে ভারতকে কড়া হুমকির মুখে ফেলতে চাইছে৷

Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...