Friday, March 27, 2026

Big Breaking: স্থগিত সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা

Date:

Share post:

সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের অতিমারি পরিস্থিতিতে স্থগিত হয়ে গেল সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের সব পরীক্ষা। এই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিএসই – র পক্ষ থেকে জানানো হয়, এই পরিস্থিতিতে নির্দিষ্ট সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই পরীক্ষা নেওয়া সম্ভব।

প্রসঙ্গত, অতিমারির জেরে দেশজুড়ে সিবিএসই দ্বাদশ শ্রেণী এবং উত্তর-পূর্ব দিল্লিতে দশম শ্রেণীর পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর সিবিএসই নতুন পরীক্ষা সূচি প্রকাশ করে। ১ থেকে ১৫ জুলাই স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেয়া হবে ঠিক করা। ইতিমধ্যেই অবশ্য মহারাষ্ট্র, দিল্লি এবং তামিলনাড়ু সরকার জানিয়েছে বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট রাজ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সবদিক বিবেচনা করে এদিন শীর্ষ আদালতে সিবিএসই জানিয়ে দেয় অতিমারি পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া অসম্ভব। সব স্বাভাবিক হলে তবেই পরীক্ষা নেওয়া হবে।

 

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...