Thursday, March 26, 2026

রথে আসেনি বায়না, অতিমারির গ্রাসে চন্দননগরের আলোর খেলা

Date:

Share post:

রথের দিনই চন্দননগরের আলোক শিল্পীদের হালখাতার রেওয়াজ। এইদিনই বড় দুর্গা পুজো কমিটিগুলি সেই বছর আলোর খেলায় কী হবে সেই বরাত দিতে চন্দননগর যান। পুজো কমিটিগুলির থেকে বায়না পেয়ে কোমর বেঁধে নেমে পড়েন আলোর জাদুকররা। কিন্তু এবছর করোনার আবহে সব কিছু থমকে গিয়েছে। চন্দননগরের এক পরিচিত আলোক শিল্পী বাবু পাল জানান, চন্দননগরের আলোর খ্যাতি জগৎ জোড়া। দেশের গণ্ডি পেরিয়ে সাগরপারের বিভিন্ন দেশেও নানা অনুষ্ঠানে আলোর ভেলকি দেখাতে সারা বছর ব্যস্ত থাকেন আলোক শিল্পীরা। কিন্তু এবছর সব কিছু স্তব্ধ। কলকাতা, দিল্লি, মুম্বই- বড় বড় পুজো কমিটিগুলি রথযাত্রার দিন বায়না নিয়ে তাঁদের কাছে যান। কিন্তু এবছর কেউ জানে না আদৌ পুজো হবে কি না। কর্মচারীরাও লকডাউনের কারণে  প্রায় কর্মহীন।

আলোক শিল্পীদের মতো মৃৎশিল্পীদের কাছে রথের দিনটি গুরুত্বপূর্ণ। কারণ, এই দিন কাঠামো পুজোর মাধ্যমে দুর্গা প্রতিমা নির্মাণ শুরু করেন শিল্পীরা। হুগলির মৃৎশিল্পী স্বপন পালের বক্তব্য, অন্যবার এই সময় প্রতিমার কাঠামো প্রায় সম্পূর্ণ হয়ে যায়। পুজো কমিটির কর্তাদের আনাগোনায় ব্যস্ত থাকে গোলা। এবছর কী হবে তা তা জানা নেই। এবছর অন্নপূর্ণা, বাসন্তী, ভবানী পুজো সবই হয়েছে ঘট ও পটের মাধ্যমে। চারমাস লকডাউনে নিঃস্ব শিল্পীরা। এখনও পর্যন্ত দু-চারটি প্রতিমার বরাত পেয়েছেন তাঁরা। অতিমারির আতঙ্ক কাটিয়ে সব কিছু আবার কবে স্বাভাবিক হবে? এই চিন্তায় ঘুম উড়েছে শিল্পীদের।

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...