Friday, June 19, 2026

ফের ভূমিকম্প, এবার মিজোরামের পার্শ্ববর্তী রাজ্য

Date:

Share post:

পর পর ভূমিকম্প। রবিবার থেকে বৃহস্পতিবার মধ্যে পঞ্চমবার কেঁপে উঠল মিজোরাম। ঠিক কিছুক্ষনের মধ্যেই এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ড।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রিখটার স্কেলে ভুমিকম্পে তীব্রতা ছিল ৩.৮ । রাত ৩ টে বেজে ৩ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থল নাগাল্যান্ডের ওখা জেলা থেকে ৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, বুধবার সকালে কেঁপে উঠেছিল মিজোরামের মাটি। বুধবার সকাল ৮.০২ মিনিটে ভুমিকম্প অনুভুত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে রাজ্যের চম্পাইয়ের দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ৩১ কিমি গভীরে কম্পনের উৎসস্থল।

বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন উত্তর পূর্ব রিজিয়নের উন্নয়ন বিষয়ক মন্ত্রী জিতেন্দ্র সিং। সব ধরণের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে মিজোরামকে।

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...