Wednesday, June 10, 2026

২৭ জুন সমস্ত জেলা সভাপতির সঙ্গে বৈঠক তৃণমূল শীর্ষ নেতৃত্বের

Date:

Share post:

লকডাউন পর্বে রেশন দুর্নীতি থেকে শুরু করে আমফানের ত্রাণ বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে সেই অভিযোগ আরও বেশি মাত্রা পেয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কাজ শুরু।

আগামী ২৭ জুন সমস্ত জেলা সভাপতির সঙ্গে বৈঠক করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তার আগে শীর্ষ নেতৃত্বের কাছে ত্রাণ এবং অন্যান্য বিষয় নিয়ে যে অভিযোগ জমা পড়েছে তা পাঠিয়ে দেওয়া হবে জেলা সভাপতিদের কাছে খতিয়ে দেখার জন্য। দুর্নীতি সম্পর্কে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে জেলা সভাপতিদের।

একইসঙ্গে, কেন্দ্রের পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে নিজ নিজ এলাকায় প্রতিবাদ দেখাতে হবে। এর জন্য ২৭ জুন সাংবাদিক সম্মেলন করবেন সমস্ত জেলা সভাপতি।
সামাজিক মাধ্যমেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ দেখানো হবে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...