Monday, April 6, 2026

চাপ বজায় রেখে লাদাখ সীমান্তে ৫৪টি মোবাইল টাওয়ার বসাবে ভারত

Date:

Share post:

ভারত চিন সীমান্তে লাদাখ জুড়ে ৫৪টি মোবাইল টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। টাওয়ার বসানোর কাজও শুরু হয়ে গিয়েছে। ডেমচকে অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি একটি মোবাইল টাওয়ার বসানো হচ্ছে বলে খবর।

পাশাপাশি, নুবরা এলাকায় ৭টি মোবাইল টাওয়ার বসবে নয়াদিল্লির এমন পরিকল্পনাও রয়েছে। লেহতে বসবে ১৭টি টাওয়ার, জানস্কারে কমপক্ষে ১১টি মোবাইল টাওয়ার বসানো হবে। কার্গিলে বসছে ১৯টি মোবাইল টাওয়ার বলে সূত্রের খবর।
এদিকে, গালওয়ান ভ্যালিতে অবশেষে কূটনৈতিক জয় ভারতের। পূর্ব লাদাখ সেক্টরে পিছু হটল চিন সেনা। ২২ শে জুনের বৈঠক ফলপ্রসূ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয় বেজিং। সূত্রের খবর সরিয়ে নেওয়া হয়েছে চিন সেনা জওয়ানদের ও সাঁজোয়া গাড়িগুলিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...