Saturday, April 4, 2026

Breaking : ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ, শুধু কার্গো বিমান চলবে

Date:

Share post:

আনলক-১-এর পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি । দেশে এমনিতেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক উড়ান চালু করে বাড়তি ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। এমনকী শুক্রবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে তাঁর আপত্তির কথা জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে তাই বাড়তি সতর্কতার কথা মাথায় রেখে আপাতত আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা। এই প্রসঙ্গে, শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে একটি বিবৃতি জারি করা হয়। এই বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ১৫ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত ভারতমুখী বা ভারত থেকে ছাড়া আন্তর্জাতিক বাণিজিক যাত্রীবাহী উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’ এই বিবৃতিতে আরও বলা হয় যে, শুধুমাত্র চলবে কার্গো বিমান।

প্রসঙ্গত, বিশ্বে এখনও বেড়ে চলেছে করোনা। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চালু হলে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোবে। আশঙ্কা থাকছে এমনটাই। এই কারণে আন্তর্জাতিক বিমান চালু করার ক্ষেত্রে নেওয়া হচ্ছে সময়।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...