Saturday, April 4, 2026

বিমান চলাচল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এখন দেশে যা করোনা পরিস্থিতি, তাতে সংক্রমণ ক্রমশ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে বিদেশ থেকে বেশি সংখ্যায় বিমান চালানোর বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে রাজ্যের আপত্তি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছেন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিদেশ থেকে যাঁরা বিমানে ফিরছেন, তাঁরা অধিকাংশই নিয়ম মানছেন না। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যাচ্ছেন না। এঁদের মাধ্যমেই রাজ্যে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ মমতার।

একই সঙ্গে দেশের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশীয় বিমান চলাচলের ক্ষেত্রে কোনও নজরদারি করা হচ্ছে না। ফলে করোনা আক্রান্ত রোগী সহজেই এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাচ্ছেন। এরকমই একজন চেন্নাই থেকে এরাজ্যে এসেছেন। রাজ্য সরকারের নজরদারি না থাকলে তাঁকে শনাক্ত করে হাসপাতালে ভর্তি করা যেত না বলে নবান্নে জানান মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের কাছে তিনি আবেদন করেন, যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেই সব রাজ্য থেকে জুলাই মাসে কোনও বিমান চলাচল যেন না করা হয়। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্র মাসে একটি করে উড়ানের আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের ভিতর কলকাতা থেকে বাগডোগরা বা অন্ডালে বিমান চালানো যেতে পারে। কিন্তু যেসব জায়গায় সংক্রমণ বেশি সেসব জায়গা থেকে বিমান যাত্রী নিয়ে এলে রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। সুতরাং সেই সব জায়গা থেকে বিমান চলাচল আপাতত বন্ধ রাখার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...