Friday, April 3, 2026

অতিবৃষ্টিতে ফাটল ৩১ নম্বর জাতীয় সড়কে, ক্ষতিগ্রস্ত গদাধর নদীর সেতু

Date:

Share post:

বিগত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ধ্বস নামল অসম বাংলা সংযোগ ৩১ নম্বর জাতীয় সড়কে। কোচবিহার তুফানগঞ্জ মহকুমার ১ নম্বর ব্লক চিলাখানা এলাকায় গদাধর নদীর সেতুর সংযোগস্থলে এই ফাটল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা রাস্তার উপরে পাথর এবং গাছের ডাল দিয়ে সুরক্ষা বলয় তৈরি করেন। কিন্তু তাতেও উদ্বেগ কাটছে না।

স্থানীয়রা জানান, বৃষ্টির জল বের করার জন্য ছোট ছোট সুরঙ্গ আছে ব্রিজের উপর। কিন্তু বালির কারণে সেই সুরঙ্গ করে বন্ধ হয়ে গিয়েছে। ফলে জল রাস্তায় পড়ায় রাস্তার ক্ষতি হচ্ছে। আশঙ্কা বৃষ্টিপাত বেশি হলে ব্রিজের সঙ্গে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে কোচবিহার জেলা ডিএসপি ট্রাফিক চন্দন দাসকে। তিনি বলেন, “বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অবিলম্বে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।”

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...