Saturday, April 18, 2026

সীমান্তে যুদ্ধের আবহ, সমরসজ্জায় ভারতীয় ফৌজ

Date:

Share post:

সীমান্তে পুরোদস্তুর যুদ্ধের আবহ৷

“প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের দিকে নির্মাণ বন্ধ করতেই হবে চিনকে৷ না হলে মিলিটারি স্ট্যান্ডঅফ চলবেই৷” চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি শুক্রবার ঠিক এই ভাষায় বেজিং-কে সতর্ক করার পরই কার্যত সমরসজ্জায় নেমেছে ভারতীয় ফৌজ৷

সূত্রের খবর, উত্তর ভারতের সব সেনা ঘাঁটি ও বায়ুসেনা ঘাঁটি থেকে সেনা, কামান, এয়ার সার্ভেইল্যান্স র‌্যাডার, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার, সব নিয়ে যাওয়া হচ্ছে লাদাখে৷ চণ্ডীগড় এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার ‘মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ কার্গো নিয়ে যাচ্ছে লাদাখে৷ খরচ হচ্ছে ট্রিপ-প্রতি ১০ লক্ষ টাকা৷
একইসঙ্গে, লাদাখে ৪৫ হাজার সেনা পৌঁছে দেওয়ার কাজও শুরু করেছে বায়ুসেনা৷ এক কথায়, ঘর গোছানোর কাজ শুরু হয়ে গিয়েছে ভারতের তরফে৷ গোটা পরিস্থিতি নিঃসন্দেহে যুদ্ধকালীন ৷

জানা গিয়েছে, ডিবিও, ফুকচে ও নিয়োমা, এই তিন অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডই অ্যাক্টিভেট করা হয়েছে৷ সব বিমানঘাঁটির অভিমুখই এখন চিনের দিকে৷ নৌসেনার মাল্টিটাস্কার P-8I আকাশে টহল দেওয়া শুরু করেছে৷ নজর রাখছে চিন সেনার গতিবিধি৷ একইসঙ্গে
লাদাখে চিনের সঙ্গে থাকা ১, ৫৯৭ কিমি সীমান্তের ৬৫টি পয়েন্টে সেনা টহল আরও বাড়ানো হয়েছে৷
গালওয়ান ভ্যালি, দেপসাং, প্যাংগং ও উত্তর সিকিমে নাকু লা-র প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ পরিস্থিতির উপযোগ মতো নির্মাণকাজও চলছে৷

গত প্রায় ২ মাস ধরে ভারত-চিন সীমান্তে মুখোমুখি দু’পক্ষ৷
পরের পর আলোচনা চললেও সমস্যার কোনও সমাধান হয়নি ৷ বরং উত্তেজনা আরও বাড়ছে৷

ওদিকে, স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে, চিন সেনাও ট্যাঙ্ক, মিসাইল ইউনিট, যুদ্ধ বিমান জড়ো করছে সীমান্তে৷ দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ভারতের দিকের অংশে পরিকাঠামো তৈরি করছে চিন৷ প্যাংগঙে ফিঙ্গার ফোরের কাছে একটি হেলিপ্যাডও তৈরি হয়েছে৷

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...