Monday, April 6, 2026

গ্রাহকদের অ্যালার্ট করার তালিকায় নয়া সংযোজন এবার এই সরকারি ব্যাঙ্ক

Date:

Share post:

লকডাউনের সুযোগ নিয়ে ব্যাঙ্ক জালিয়াতি যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ফলে সিবিআই এর পাশাপাশি বিভিন্ন সরকারি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের অ্যালার্ট করা শুরু করে দিল। এসবিআই, পিএনবি-এর পর এই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম ব্যাঙ্ক অফ বরোদা। সাইবার ক্রাইম রুখতে এই সরকারি ব্যাঙ্ক তার গ্রাহকদের সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ব্যক্তিগত এসএমএসের মাধ্যমে অ্যালার্ট করার প্রক্রিয়া চালু করেছে। ভুয়া ই-মেলের হাত থেকে গ্রাহকদের বাঁচাতে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে খবর আছে হ্যাকাররা বড়োসড়ো সাইবার হামলা চালাবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের জানিয়েছে, হ্যাকাররা ই-মেল করে বিনা পয়সায় কোভিড-১৯ টেস্ট করার করতে বলছেন। যিনি এই ফাঁদে পা বাড়াচ্ছেন তার ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সমস্ত তথ্য কায়দা করে হাতিয়ে নেওয়া হচ্ছে। দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, আমেদাবাদ, চেন্নাই- এর মতো শহর এই জন্য বেছে নিয়েছে হ্যাকাররা। তাই কোনও তথ্য ই-মেল মারফত চাওয়া হলে তা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...