Friday, June 26, 2026

১২ অগাস্টের আগে কি মেট্রো চলার সম্ভাবনাই নেই!

Date:

Share post:

১২ অগাস্টের আগে কি মেট্রো রেল চালানো সম্ভব হচ্ছে না? পরিস্থিতি তেমনই। সোমবার মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানালেন, ১ জুলাই থেকে মেট্রো চালু করা সম্ভব নয়। রেল মন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের সবুজ সঙ্কেত নিতে হবে। দুই মন্ত্রক যখন অনুমতি দেবে তখন রাজ্য সরকারের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবারের বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রেলের পক্ষে বলা হয় সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব যথাযথ রাখা মেট্রোর ক্ষেত্রে পদ্ধতি কী হবে, সেই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া সম্ভব নয়ন এর জন্য মাস্টার প্ল্যানের দরকার। তাই সময় দিতে হবে। এখনও পর্যন্ত রাজ্যে রেল চালু হয়নি। ফলে সেই বিষয়টিকেও মাথায় রাখতে হচ্ছে। ১২ অগাস্টের আগে মেট্রো চালু করা যাবে না তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে। এবং তাতে বলা হয়েছে আরপিএফ দিয়ে মেট্রোরেল চালানো যাবে না।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...