Wednesday, June 24, 2026

কনটেইনমেন্ট জোন নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্র মন্ত্রক

Date:

Share post:

দেশ জুড়ে আনলক-2-এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পয়লা জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সেই বিধি চালু থাকবে। একই সঙ্গে জানানো হয়েছে, এই সময়সীমার মধ্যে কনটেইনমেন্ট জোনে জারি থাকবে লকডাউন। সে ক্ষেত্রে কোন জায়গাগুলিকে কনটেনমেন্ট করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। এই বিষয়ে রাজ্য সরকারের মতকেই প্রাধান্য দেওয়া হবে।

কনটেনমেন্ট জোনের মধ্যে চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে।

লকডাউন-বিধি সেখানে মেনে চলতে হবে।

বাইরে থেকে কোন লোক সেখানে সেখানে যাতায়াত করতে পারবেন না।

তবে এ ক্ষেত্রে জরুরি পরিষেবা এবং চিকিৎসা পরিষেবায় ছাড় থাকবে।

প্রত্যেক কনটেনমেন্ট জোনের বাইরে একটি বাফার জোন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য কিছুটা জায়গা রাখতে বলা হয়েছে।

সংক্রমণের হারের নিরিখে রাজ্য ও জেলা প্রশাসন এই জোন ঠিক করে দেবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশ মেনে কনটেনমেন্ট জোন নির্ধারণ করা হবে।
জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে এবিষয়ে জানিয়ে দেওয়া হবে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...