Saturday, April 4, 2026

শিলিগুড়িতে করোনা রোধে জরুরি বৈঠক, ডাক না পেয়ে ক্ষুব্ধ গৌতম

Date:

Share post:

করোনা সংক্রমণ বেড়েই চলেছে শিলিগুড়িতে। তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। আর তাই শনিবার উত্তরকন্যায় জরুরি বৈঠক সারলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সুশান্ত রায়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম সহ অন্যান্যরা। বৈঠক শেষে ডাঃ সুশান্ত রায় জানান, করোনা সংক্রমণ ও মৃত্যু রুখতে এবার অতিরিক্ত ৪৪জন চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

কিন্তু সেই বৈঠকে ডাক পাননি পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর তা নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। যদিও তাঁর শরীর খারাপ বলে ডাকা হয়নি বলে জানিয়েদেন সুশান্ত রায়। তিনি বলেন, “আমার কাছে খবর ওনার শরীর খারাপ।কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে। এর মধ্যে তিনি সর্দি কাশিতে ভুগছিলেন। তাই আর ডাকা হয়নি”। যদিও গৌতম দেবের বক্তব্য, “আমার ২০১৫সালে সার্জারি হয়েছে।আমার শরীর একদম ভালো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে গোটা উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছেন। আর যিনি চোখের ডাক্তার তিনি হার্টের অসুখও বুঝছেন এটা ভালো। আমার শরীর নিয়ে তাঁর না ভাবলেও হবে”।
তবে এই পরিস্থিতিতে দুজনের এই মতবিরোধ যথেষ্ট প্রশ্ন তুলে দিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে।
এই মুহূর্তে দার্জিলিং জেলা সমতল, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় চিন্তাজনক পরিস্থিতি। উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি। তাই সচেতন থাকতে হবে। এই কারণে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...