Saturday, June 27, 2026

অসমের বন্যায় মৃত বেড়ে ৩৫, জলবন্দি ১৩ লক্ষেরও বেশি মানুষ

Date:

Share post:

সামান্য উন্নতি হলেও অসমের বন্যায় এখনও জলমগ্ন রয়েছে কমপক্ষে ২০টি জেলা।সেখানে আটকে রয়েছেন ১৩ লক্ষেরও বেশি মানুষ। তবে বৃহস্পতিবার পর্যন্ত জলবন্দির সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। গত ২৪ ঘণ্টায় জলবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন প্রায় ৩ লাখ মানুষ।


অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, শনিবারও একজনের মৃত্যু হয়েছে ধুবড়িতে। এই নিয়ে মোট ৩৫ জন মারা গিয়েছেন বন্যায়। অসমের যে সমস্ত জেলায় বন্যা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা জেলা। প্রায় সাড়ে সাত লক্ষ লোক জলবন্দি রয়েছেন এই জেলায়। ক্ষয়ক্ষতির নিরিখে এর পরেই রয়েছে দক্ষিণ সালমারা জেলা। সেখানে আটকে রয়েছেন অন্তত ২ লাখ মানুষ। এ ছাড়াও গোয়ালপাড়া জেলায় আটকে রয়েছেন ৯৩ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় ১১৮৯ জনকে উদ্ধার করেছে অসমের বিপর্যয় মোকাবিলাকারী দল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...