Sunday, June 28, 2026

বিজেপি’র সেই সোমনাথের বিরুদ্ধে এবার টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ

Date:

Share post:

আরও বিপাকে বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়৷

নারীঘটিত কেলেঙ্কারিতেই শেষ নয়, এবার বিজেপি দক্ষিণ কলকাতার বিদায়ী সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠলো৷

মৃনালকান্তি দাস নামে বিজেপি’রই এক সংগঠক সোমনাথের বিরুদ্ধে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। সোমনাথের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন মৃণালবাবু৷

একইসঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের
সব ঘটনা দফায় দফায় দিলীপ ঘোষকে জানানোর পরও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেন নি সভাপতি।”

হরিদেবপুর থানায় লিখিত অভিযোগে মৃনালকান্তি দাস আরও লিখেছেন “১১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলো সোমনাথ। আমার থেকে সেই সময় ২ লক্ষ টাকা নেয় ।পরবর্তী সময়ে আরও ৪ লক্ষ টাকা নেয়।”
অভিযোগে বলা হয়েছে, মৃণালের ফাঁকা জমিতে বাড়ি তৈরির বরাত দেওয়া হয়েছিল সোমনাথকে ।কিন্তু তার পরও সে টাকা ফেরত দেয়নি সোমনাথ । মৃণালের অভিযোগ, রাজ্য নেতারা সব জানলেও ব্যবস্থা নেয়নি সোমনাথের বিরুদ্ধে । এমনকী দিলীপের কাছে ৩টি চিঠিও লেখেন মৃনাল। তাঁর অভিযোগ সব জেনেও চুপ ছিলেন রাজ্য সভাপতি, বলছেন অভিযোগকারী।

প্রসঙ্গত, সোমনাথের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জমা পড়ে হরিদেবপুর থানায়।তার জেরে জেলা সভাপতি পদ থেকে সোমনাথকে সরিয়ে দেয় বঙ্গ-বিজেপি। এরই মধ্যে দলের পুরোনো দিনের সক্রিয় সদস্য মৃনাল কান্তি দাসের এই অভিযোগ৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...