Friday, June 26, 2026

লাভপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি সমর্থক

Date:

Share post:

বীরভূমের লাভপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি সমর্থক। জানা গিয়েছে, লাভপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নিহত সোমনাথ বাগদির ছেলের অভিযোগের ভিত্তিতেই এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত পবন বাগদি, কটা বাগদি, ভরত বাগদি, বিমল বাগদিদের গ্রেফতার করে লাভপুর থানার পুলিশ। এছাড়াও এফ আই আর-এ নাম অভিযুক্ত হিসেবে নাম আছে লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম ও তাঁর ভাই আনারুল ইসলামেরও।

উল্লেখ্য, রবিবার সন্ধেয় খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ বাগদিকে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একটি মাঠের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি, এই খুনের ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বিজেপিকে বদনাম করতেই এমন অভিযোগ করা হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...