Monday, April 6, 2026

টাকা দিতে অপারগ রোগীর পরিবার, ট্র্যাকশন খুলে ক্ষোভ উগরে দিলেন আয়া

Date:

Share post:

রোগীর পরিবারের কাছে টাকা দাবি করেছিলেন তিনি। কিন্তু সেই দাবি মেটেনি। তাই অপারেশনের পর টেনে হিঁচড়ে খুলে দেওয়া হলো রোগীর পায়ের ট্র্যাকশন। তাতে যন্ত্রণায় কাতরাতে থাকেন রোগী। যদিও কর্ণপাত করেননি অভিযুক্ত আয়া। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ওই আয়াকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।

গাছ থেকে পড়ে গিয়ে বাঁ পা ভেঙে গিয়েছিল বর্ধমান ১ নম্বর ব্লকের সিজেপাড়ার বাসিন্দা সেখ আনোয়ারের। এরপর তাঁকে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তৎক্ষণাৎ তাঁর অপারেশন করা হয়। এরপর সিবিএস মেল ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। অপারেশন হওয়া পা ট্র‍্যাকশন দিয়ে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই ওয়ার্ডের আয়া মানা মহন্ত তা লাগিয়ে দেন। এই কাজের জন্য রোগী পরিবারের থেকে ২০০ টাকা দাবি করেন তিনি।

তবে হতদরিদ্র ওই পরিবার সেই দাবি মেটাতে পারেনি। শুরু হয় বচসা। শেষমেষ ১০০ টাকা দিতে রাজি হন পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও রাজি হননি ওই আয়া। ক্ষোভ উগরে দিতে রোগীর অপারেশন হওয়া পা থেকে টেনে হিঁচড়ে ট্র্যাকশন খুলে দেব তিনি। ঘটনায় রোগীর ভাই শেখ রাজু বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রবীর সেনগুপ্ত জানান, “রোগীর সঙ্গে এই আচরণ সত্যি দুর্ভাগ্যজনক। আমরা অভিযুক্ত আয়াকে সাসপেন্ড করেছি।’’ এদিকে মঙ্গলবার অভিযুক্ত আয়া মানা সামন্ত হাসপাতালে যান ক্ষমা চাইতে। যদিও কোনও আধিকারিকের সঙ্গে তাঁর দেখা হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...