Sunday, April 5, 2026

ভাইরাস রুখতে এবার ‘কামান গাড়ি’ নামাচ্ছে কলকাতা পুরসভা!

Date:

Share post:

প্রবাদ আছে ,”মশা মারতে কামান দাগা।” এবার ভাইরাস মারতে কামান! সেটাই করতে চলেছে কলকাতা পুরসভা। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । সঙ্গে বাড়ছে কনটেইনমেন্ট এলাকার সংখ্যাও। তবে প্রতিরোধ করতে সেই তুলনায় সরঞ্জামের সংখ্যা কম।


স্প্রে করার গাড়ি একটি এলাকায় পাঠালে সেখানেই সময় লেগে যাচ্ছে অনেক্ষণ। তাই এবার কামানের টেকনোলজি কাজে লাগিয়ে ২৭ লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছে নতুন গাড়ি। শনিবার, দুপুরে রাসমণি রোড এ এই গাড়ি উদ্বোধন করবেন মেয়র। এই গাড়ি কম সময়ে অনেকটা এলাকা জীবাণুনাশক ছড়াতে পারবে। তবে এই বিশাল আকৃতি গাড়ির জন্য চাই বড় জায়গা। ফুটপাত চওড়া রাস্তা, অফিস,  বড় বিল্ডিং সাইজ করবে কয়েক মুহূর্তের মধ্যে এই বিশেষ কামান গাড়ি।

৮০ মিটার দূর পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল স্প্রে করতে পারে এই কামান।৩৬০ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেও পারে এই কামান টি। পিছনে একটি জেনারেটর ফিট করা রয়েছে। রয়েছে জলের ট্যাঙ্কার সামনে রয়েছে এই কামান।
সেখান থেকেই গোলার মতো এই তরল বেরোবে যা একসঙ্গে অনেকটা দূরত্ব পর্যন্ত এবং অনেকটা ব্যাসার্ধ কভার করতে পারবে।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...