Sunday, June 14, 2026

স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার খুলছে মদনমোহন বাড়ি

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে কোচবিহার মদনমোহন বাড়ি। কোচবিহার জেলা প্রশাসন এবং দেবত্র ট্রাস্ট বোর্ডের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্য পুজো দিতে পারলেও ভোগ গ্রহণ এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। রাজপুরোহিত হিরেন্দ্রনাথ ভট্টাচার্য জানাচ্ছেন, একসঙ্গে ১৫ জনের বেশি মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। মন্দির প্রবেশের আগে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হাত-পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির চাতালে কোনওভাবেই ভক্তদের উঠতে দেওয়া হবে না। বারান্দায় রাখা মন্দিরের প্রসাদ পাত্রে পুজোর ডালা রাখতে হবে। সেখানে কেউ দাঁড়াতে পারবেন না। পুজো হয়ে গেলে সেই প্রসাদ ভক্তদের দেওয়া হবে। এই মুহূর্তে অঞ্জলি এবং আশীর্বাদ প্রদান বন্ধ রাখা হয়েছে।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, “লকডাউনের কারণে মন্দির বন্ধ করা হয়েছিল সরকারি নির্দেশে। রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দির খোলা হলেও কোচবিহারে সংক্রমনের মাত্রা বেশি হওয়ার কারণে মদনমোহন মন্দির খোলা হয়নি। সম্প্রতি কোচবিহারে সংক্রমণ সংখ্যা যথেষ্ট কমে গিয়েছে। তাই কোচবিহারের বাসিন্দাদের কথা ভেবে মন্দির খুলে দেওয়া হচ্ছে।” সেইসঙ্গে মন্দিরে যাতে কোনওভাবেই ভিড় না হয় সেই দিকে জেলা প্রশাসন বিশেষ নজর রাখবে বলে জানান তিনি। বেশকিছু নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা এবং বিকেলে ৪টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...