Monday, April 6, 2026

‘নো স্কুল নো ফিজ’, ফি মকুবের দাবিতে বিক্ষোভ অব্যাহত

Date:

Share post:

লকডাউনের মধ্যে ফি জমা দেওয়া নিয়ে চাপ দিচ্ছে স্কুল। এই অভিযোগে হাওড়ার বিভিন্ন স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের বক্তব্য, অনলাইন ক্লাস হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কম্পিউটার ল্যাবের জন্য ফি দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। এমনকী স্কুলে না গেলেও স্কুল বাস বা গাড়ির টাকা দিতে হচ্ছে।

বুধবার ডোমজুড়ের দিল্লি পাবলিক স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। উত্তর হাওড়ায় সেন্ট হেলেনস স্কুলের সামনের রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন অভিভাবকরা। তাতে লেখা ছিল ‘নো স্কুল নো ফিজ’। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ।

অভিভাবকের বক্তব্য, লকডাউনের জেরে তাঁরা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে শুধুমাত্র স্কুল ফি চাইছে তা নয়, স্কুলবাসের মাসিক টাকাও নিচ্ছে। এখন অনলাইন ক্লাস হচ্ছে। তার জন্য বিদ্যুতের বিল বাড়ছে। হাই স্পিড ইন্টারনেটের জন্য খরচও বাড়ছে। এদিকে স্কুল বন্ধ থাকায় কম্পিউটার ল্যাব, গেমস, লাইব্রেরি ব্যবহার করছে না পড়ুয়ারা। তাহলে স্কুলগুলি কেন আগের মতো ফি নেবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। এব্যাপারে তাঁরা রাজ্য সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...