Sunday, March 15, 2026

বিজেপি সভাপতির মায়ের ভর্তিও আমরাই করাই: মমতা

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণ এবং তার চিকিৎসা নিয়ে বিরোধীরা যতই রাজ্যকে সরকারকে তুলোধনা করুক না কেন, তবুও তিনি সবসময় দুর্দিনে সবার পাশে থাকেন মুখ্যমন্ত্রী। হাজরায় কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বিজেপির সভাপতির মা যখন কোভিড আক্রান্ত হয়েছিলেন, তখন তাঁর কোন দলের নেতা তাঁকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেননি। এমনকী তাঁর ফোনও ধরেননি। মুখ্যমন্ত্রী বিষয়টি জেনে উদ্যোগ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তিনি বলেন, “অসময় যাঁরা পাশে দাঁড়ায় না, তাঁদের সঙ্গে থাকবেন কেন? বাংলার মানুষ ভেবে দেখুন”।

কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’-এর প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন রাজ্যের মাত্র মাত্র দেড় কোটি মানুষকে এই প্রকল্পের অধীনে সুবিধা দেওয়ার কথা হয়েছিল। তার মধ্যে রাজ্য সরকারকেও অনেকটা টাকা দিতে হত। সেই কারণেই সেই প্রকল্প প্রত্যাখ্যান করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ‘আয়ুষ্মান ভারত’ এর দু’বছর আগে রাজ্যে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় রয়েছেন সাড়ে সাত কোটি মানুষ। এই প্রকল্পের অধীন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা মেলে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, করোনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল বা সরকারের অধীনে থাকা বেসরকারি হাসপাতালগুলির খরচ সম্পূর্ণ বহন করছে রাজ্য সরকার। কোভিডের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা বীমা করে দিয়েছে রাজ্য। কোভিডের চিকিৎসার সুবিধার ক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হয় না। সেই প্রসঙ্গেই বিজেপি সভাপতির মায়ের উদাহরণ দেন মমতা।

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...