Tuesday, June 23, 2026

আইন নিজের হাতে তুলে নিয়েছে যোগী সরকার, বিকাশ দুবের এনকাউন্টারের নিন্দায় ফিরহাদ

Date:

Share post:

উত্তর প্রদেশের গ্যাংস্টার “ডন” বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, “আইন কখনও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। সর্বদা সংবিধানের ওপর ভরসা রাখতে হয়। ভারতবর্ষের নিজস্ব সংবিধান আছে, তার ওপরই সবাইকে নির্ভর করতে হয়। আর সংবিধান মেনেই সব কাজ করা উচিত”।

বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম মনে করেন, টেররিস্ট ধরা সরকার বা প্রশাসনের কাজ। কিন্তু নিজে টেরোরিস্ট হয়ে যাওয়া সরকারের কাজ নয়।

উত্তর প্রদেশের যোগী অদিত্যনাথ রাজত্বকে কটাক্ষ করে তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে সংবিধান অনুযায়ী শাস্তি হওয়া উচিত, তা সে যত বড়ই অপরাধী হোক না কেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...