Monday, April 6, 2026

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার

Date:

Share post:

লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শনিবার সকাল থেকেই কোচবিহারের শাস্ত্রী নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। পাশাপাশি তোর্সা, রায়ডাক নদীতে জলস্ফীতি দেখা গিয়েছে কোচবিহারের সেচ বিভাগ সূত্রে খবর, মাথাভাঙা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। একইসঙ্গে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। কোচবিহার শহরের প্রতিটি রাস্তায় জল জমেছে। প্রচন্ড বৃষ্টির কারণে জল জমেছে তুফানগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। তুফানগঞ্জ শহরের ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের একাধিকবার জলের নীচে রয়েছে। জেলা প্রশাসন সূত্র খবর, বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...