Monday, April 6, 2026

আইসিএসই ও আইএসসি’তে নজরকাড়া ফল উত্তরবঙ্গের

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের আইসিএসই ও আইএসসি’র। আইসিএসই পরীক্ষায় উত্তরবঙ্গের স্কুলগুলির মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে শিলিগুড়ির মাটিগাড়ার সেক্রেড হার্ট স্কুলের ছাত্র কল্যাণ সিংহ। তার প্রাপ্ত নম্বর ৯৯ শতাংশ।

কল্যান সিংহ

৯৮.৮ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্টের ছাত্রী রুচিকা আগরওয়াল।

রুচিকা আগরওয়াল

আইসিএসইতে উত্তরবঙ্গের বাগডোগরার গুড শেফার্ড স্কুল ছাত্র সুতনু সেন, সেক্রেড হার্ট স্কুলের ছাত্র আদিত্য আমন, আলফ্রান্সো স্কুলের সাজিদ হোসেন ৯৮.৬ শতাংশ পেয়েছেন।শিলিগুড়ির সেন্ট মাইকেল স্কুলের তিন পড়ুয়া রিমা আগরওয়াল, পৃথীকা গুপ্ত এবং ইশা আগরওয়াল এবং ডন বস্কো স্কুলের ইশান্ত রায় ৯৮.৪ শতাংশ পেয়েছে। সেন্ট মেরিস স্কুলের ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছে কোচবিহারের অনিকেত নন্দী। স্টেপিং স্টোন মডেল স্কুলের অন্তরা ঘোষের প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ।

অনিকেত নন্দী

অন্যদিকে আইএসসি’তে শিলিগুড়ির ডন বস্কো স্কুল মায়াঙ্ক কেডিয়া এবং রোমাক চিরানিয়া ৯৮.৫ শতাংশ পেয়েছে।ভক্তিনগর স্কুলের রূপলেখা দত্ত পেয়েছে ৯৮.৪ শতাংশ। স্টেপিং স্টোন স্কুলের কলা বিভাগের ছাত্রী সাহসিকা জামান স্কুলে সর্ব্বোচ্চ নম্বর পেয়েছে। প্রাপ্ত নম্বর ৯৭ শতাংশ। ওই স্কুলের গৌরব আগরওয়াল বাণিজ্য শাখায় ৯৬.৭৫ শতাংশ, বিজ্ঞানশাখায় অনন্যা দেবনাথ ৯৬.২৫ শতাংশ নম্বর পেয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...