Monday, April 6, 2026

করোনা আক্রান্ত লক্ষীরতন শুক্লার স্ত্রী, হোম কোয়ারেন্টাইনে গোটা পরিবার

Date:

Share post:

এবার করোনার থাবা রাজ্যের আরেক মন্ত্রীর ঘরে। প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লার পরিবারে হানা দিলো মারণ ভাইরাস। কোভিড১৯ আক্রান্ত তাঁর স্ত্রী স্মিতা শুক্লা। স্মিতাদেবী আবার রাজ্য স্বাস্থ্য দফতরের একটি শীর্ষ আধিকারিকের পদে রয়েছেন।

জানা গিয়েছে, আপাতত বাড়িতেই রয়েছেন লক্ষীরতন শুক্লার স্ত্রী। একইসঙ্গে তাঁদের দুই পুত্র ও বাবা-সহ
পুরো পরিবারই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁদের পরীক্ষা করা হবে।

স্ত্রী’র করোনা আক্রান্ত হওয়া নিয়ে লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে জরুরি অবস্থা চলছে। আর তার মধ্যে গত চার মাস ধরে একজন করোনা যোদ্ধার মতো একটানা নিজের দায়িত্ব পালন করেছে স্মিতা। উপসর্গ দেখা দেওয়ায় ওর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...