Sunday, April 12, 2026

করোনার স্থায়িত্ব ও রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে অনুব্রতর বেলাগাম মন্তব্যে অস্বস্তিতে দল

Date:

Share post:

এবার রাজ্যের রেশন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে সরব হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। স্পষ্ট বক্তা অনুব্রত জানিয়েছেন,
করোনা ভাইরাসের দাপট এক বছর থাকবে। সেই জন্যই রেশনে রাজ্যবাসীর এক বছরের খাবার ফ্রি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মানুষ কাজ করতে পারবে না, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বীরভূমে। সেখানেই তৃণমূল সভাপতি এই মন্তব্য করেন । যদিও তার এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে । করোনার স্থায়িত্ব নিয়ে তার এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন অধিকাংশই।
শনিবার লাভপুরে তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য মান্নান হোসেন-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। সেখানেই করোনা নিয়ে রাজ্য সরকারের উদ্যোগের ব্যাখ্যা করেছেন অনুব্রত। তিনি বলেন, ”আপনারা সতর্ক হয়ে যান। মানুষকে পরিষেবা দিন। সব মানুষ কাজ করতে পারবে না। তাদের পাশে দাঁড়ান।”
এর আগেও দেশে করোনা সংক্রমণ নিয়ে তৃণমূলের এই দোর্দন্ডপ্রতাপ নেতা কিছুদিন আগে কাঠগড়ায় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারত সফরে তাঁর সঙ্গে আতিথেয়তা করার জন্য তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও। এবার করোনার স্থায়িত্ব নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। সেইসঙ্গে আগামী জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেও মিলিয়ে দিলেন।
আসলে আসন্ন বিধানসভা নির্বাচনে ফের সংগঠনকে চাঙ্গা করতে এভাবেই ইনিংস শুরু করলেন অনুব্রত । তার লাগামহীন মন্তব্য শাসকদলের অস্বস্তি যতই বাড়াক, তিনি আছেন সেই তিমিরেই তা ফের প্রমাণ করলেন ।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...