Saturday, June 13, 2026

সুখবর: ১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে কাশ্মীর  

Date:

Share post:

বাড়ছে সংক্রমণ। দুশ্চিন্তার ভাঁজ সবার কপালে । অনেক রাজ্যেই নতুন করে লকডাউন শুরু হচ্ছে৷ এই সবের মধ্যেই একগুচ্ছ নিয়ম মেনে খুলেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি । আর এবার পর্যটনপ্রেমীদের জন্য আরও একটি সুখবর৷ আগামী ১৪ জুলাই মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জম্মু এবং কাশ্মীর৷ তবে পর্যটকদের জন্য থাকছে বেশ কয়েকটি শর্ত । এই শর্ত জারি করেছে জম্মু কাশ্মীর প্রশাসন৷ সরকারি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷


সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র বিমানে করে যে পর্যটকরা আসবেন, তাঁরাই জম্মু কাশ্মীরে থাকার অনুমতি পাবেন৷ তবে জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে৷ বিমানবন্দরে পৌঁছনোর পরই সেই প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে৷ যতদিন জম্মু কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে৷ এছাড়াও পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে৷


জম্মু কাশ্মীরে পৌঁছনোর পরই পর্যটকদের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে৷ জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগেই হোটেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেড়ানোর জন্য গাড়ির বুকিংও করে রাখতে হবে৷

 

এর জন্য জম্মু কাশ্মীর পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে৷ তবে ৬৫ বছরের ঊর্ধ্বে পর্যটকদের এখনই জম্মু কাশ্মীরে না আসারই পরামর্শ দেওয়া হয়েছে৷ শর্তগুলি পাশাপাশি একটি বিষয় স্পষ্ট করা হয়েছে। গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে, তা পরিষ্কারভাবে জানানো হয়েছে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...