Monday, April 6, 2026

বৃহস্পতিবার ফল প্রকাশ, ঘোষণা মাদ্রাসা শিক্ষা পর্ষদের

Date:

Share post:

বৃহস্পতিবার ঘোষণা করা হবে হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। ওই দিন বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে পর্ষদ। বেলা ১২ টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। http://www.wbbme.org , http://wbresults.nic.in , http://www.exametc.com এই ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। একই সঙ্গে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। WBBME (space) রোল নম্বর লিখে 56070 নম্বরে পাঠাতে হবে। তবে ওইদিন মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবে না পরীক্ষার্থীরা। তা জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। বিজ্ঞপ্তিতে বোর্ড হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানদের জানিয়েছে, ২২ জুলাই বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...