Monday, April 6, 2026

পোস্টমর্টেম রিপোর্টে যৌনাঙ্গে ক্ষতচিহ্ন! নিউ আলিপুরে নাবালিকার রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়

Date:

Share post:

অবশেষে ময়না তদন্তের রিপোর্টে পর্দাফাঁস। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের অভিজাত পরিবারে ১০ বছরের স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট উল্লেখ, মেয়েটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন। ফলে তদন্তকারীরা যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে।

উল্লেখ্য, গত রবিবার নিউ আলিপুরের অভিজাত পরিবারের বাড়ির বাথরুম থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট-এ জানা গিয়েছিল, শ্বাসরোধের ফলে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। তার গলায় হালকা আঙুলের ছাপও মিলেছে।

পরিবারের সদস্যের মধ্যে অনেকেই মৃত্যুর জন্য ভূতের তত্ত্ব খাড়া করেছিল। কিন্তু চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পারিপার্শ্বিক কিছু ঘটনার প্রেক্ষিতে সন্দেহ হয় পুলিশের। তদন্তকারীরা নাবালিকার ডিভোর্সি মা ও তার প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার অসঙ্গতি মেলে, তার পরই অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে তদন্তে নামে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...