Wednesday, June 17, 2026

নিজের বাড়িতে ইলেকট্রিক বিল দেখে চক্ষু চড়কগাছ খোদ বিদ্যুতমন্ত্রীর

Date:

Share post:

এতদিন ধরে বিদ্যুৎ বিল নিয়ে যাঁর দফতরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে, সেই বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেই CESC-র বিল এসেছে আগের তুলনায় চার গুণ। যা দেখে তাঁরই চক্ষু চড়কগাছ!

রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সাধারণত বিদ্যুৎ বিল আসে ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে। এবার সেই বিল এসেছে ১২ হাজার টাকা! বিল দেখার পর হিসেব কষতে খোদ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।

নিজের বাড়ির ইলেকট্রিক বিল নিয়ে বিদ্যুতমন্ত্রী বলেন, “আমি প্রতিদিন বিল নিয়ে প্রচুর অভিযোগ পাচ্ছি। আশাকরি, সমস্যা সমাধান হবে। আমার বাড়িতেও আগের চেয়ে অনেক বেশি বিল এসেছে। তবে আমি বিশ্বাস করি না, CESC-এর মত একটা পুরোন প্রতিষ্ঠান আমফানে তাদের ক্ষতির মোকাবিলা করতে গিয়ে গ্রাহকদের উপর বিলের বোঝা চাপাচ্ছে।”

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...