Thursday, June 18, 2026

হাসপাতালেই করোনা- আক্রান্ত অসুস্থ ও বন্দি কবি ভারাভারা রাও

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ৷ নানা রোগে জর্জরিত৷ সংশোধনাগারে তাঁর চিকিৎসাও হচ্ছিলো না৷

বৃহস্পতিবার জানা গিয়েছে, ওইসব রোগের পাশাপাশি করোনা-র শিকারও হয়েছেন বিশিষ্ট কবি ও লেখক ভারাভারা রাও৷
গত একমাস ধরেই আশঙ্কাজনক পরিস্থিতিতে রাও৷ পরিবারের তরফে বার বার অনুরোধ জানানোর পর মাত্র ২দিন আগে মুম্বইয়ের জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বন্দি কবি ভারভারা রাও-কে৷ সূত্রের খবর, পরিস্থিতি গুরুতর আকার নেওয়ায়, বৃহস্পতিবার রাতেই
সেন্ট জর্জ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে ৮০ বছর বয়সের কবি, সমাজকর্মী ভারাভারা রাওকে। গত সোমবার তালোজা সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের কাছে মাথা ঘোরার কথা জানান এই তেলুগু কবি৷ তারপর তাঁকে মহারাষ্ট্র সরকার পরিচালিত মুম্বইয়ের জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশকিছু পরীক্ষার পাশাপাশি লেখকের লালারসের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়, রিপোর্ট কোভিড পজিটিভ আসে।

জেজে হাসপাতালের ডিন ডঃ রঞ্জিত মানকেশ্বর জানান, ”এখনও পর্যন্ত ভারাভারা রাওয়ের মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা দেয়নি। শারীরিক অবস্থা স্থিতিশীল, নিশ্বাসেরও কোনও কষ্ট নেই। আমরা খুব শীঘ্রই রাওকে কোভিড হাসাপাতালে স্থানান্তর করব।”
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে হাই রিস্কে থাকা অসুস্থ ভারাভারা রাওয়ের জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল তাঁর পরিবার। কিন্তু NIA-এর বিশেষ আদালত ২৬ জুন তা খারিজ করে দেয়। রাও-এর পরিবারের দাবি, বর্তমানে আরও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত শুক্রবার মহারাষ্ট্র সরকার ও NIA-কে নোটিস দিয়েছিল আদালত। তাতে বলা হয়, ১৭ জুলাইয়ের মধ্যে ভারাভারা রাওয়ের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বক্তব্য জানাতে হবে। সোমবার ফের বম্বে হাইকোর্টে আবেদন জানান ভারাভারা রাওয়ের আইনজীবী। বলা হয়, অসুস্থ ভারাভারা রাওয়ের চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হোক।

২০১৮ সালে ভীমা কোরেগাঁও সংঘর্ষে মদত দেওয়া এবং জড়িত থাকার অভিযোগে মানবাধিকার কর্মী সুধা ভরদ্বাজ, ভার্ণন গঞ্জালেস, অরুন ফেরেরা এবং গৌতম নওলাখার সঙ্গে গ্রেফতার করা হয়েছিল কবি ভারাভারা রাওকে। সেই ২০১৮ সাল থেকেই জেলে বন্দি আছেন ৮০ বছরের এই গণকবি।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...