Saturday, June 27, 2026

রামনগরে আক্রান্ত বিজেপি, অভিযোগে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

বিজেপি নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তিনজন বিজেপি কর্মী ভর্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রামনগর থানার ও রামনগর-২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের থিয়ার গ্রামে। বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা তৃণমূল বলেছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় আশপাশে ছিল না কোনও তৃণমূল কর্মী বা নেতা।

পুলিশ সূত্রের খবর, রামনগর থানার থিয়ার বাজারে আমপানে ক্ষতিপূরণে স্বজনপোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ মালির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে ১৫-২০ জন তৃণমূল আশ্রিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। ইঁট, রড, লাঠি ও বাঁশ দিয়ে আঘাত করা হয়। হামলায় শম্ভু মুনিয়া, জয়দেব মুনিয়া ও সুকুমার জানা নামে তিনজন বিজেপির সক্রিয় কর্মী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালিসাই হাসপাতালে ভর্তি করে। সকলের চিকিৎসা চলছে। তবে এ বিষয়ে এখনও থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, তৃণমূলের আশ্রিত গুণ্ডারা পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে। আমাদের তিনজন কর্মী গুরুতর আহত হয়েছেন। ওদের গ্রেফতারের দাবি জানিয়েছি। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাধিপতি দেবব্রত দাস বলেন, মারধরের ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয়। বিজেপির গোষ্ঠীকোন্দলে এই ঘটনা ঘটেছে।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...