Saturday, April 4, 2026

বুমেরাং! এবার গেহলটের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ মায়াবতীর, চাইলেন রাষ্ট্রপতি শাসন

Date:

Share post:

একেই বলে বুমেরাং। এতদিন বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবার সেই একই অভিযোগ তাঁর বিরুদ্ধেই। গেহলটের বিরুদ্ধে তাঁর দলের বিধায়কদের ভাঙানোর অভিযোগ তুললেন বিএসপি নেত্রী মায়াবতী। আর অর্থের টোপ দিয়ে বিএসপি বিধায়কদের কংগ্রেসে টানার জন্য রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবি করলেন দলিত নেত্রী। তাঁর বক্তব্য, গেহলট ক্ষমতায় থাকার সময় অন্য দলের বিধায়কদের ভাঙান। গতবার যখন ক্ষমতায় ছিলেন একই কাজ করেছিলেন। এভাবে বিধায়ক কেনাবেচা ঠেকাতে রাষ্ট্রপতি শাসন জারিই একমাত্র পথ।

মায়াবতীর সুরেই গেহলটকে বিঁধেছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রমেশ মিনা। গতবার এই মিনাও বিএসপি ছেড়ে কংগ্রেসে এসেছিলেন। মিনার দাবি, সৎসাহস থাকলে গেহলট প্রকাশ্যে জানান তিনি গতবার কত টাকার বিনিময়ে আমাদের দলবদল করান। ঘটনাচক্রে এবারও ছয় বিএসপি বিধায়ককে কংগ্রেসে টেনে নিয়েছেন গেহলট। ফলে তিনি শচিন পাইলট ইস্যুতে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ তুললেও সেই একই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধেও।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...