Wednesday, April 8, 2026

মাথার উপরে মা আছেন: মুখ্যমন্ত্রীর প্রশংসায় মন্তব্য জেলা কর্মাধ্যক্ষের

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। প্রশংসা শোনা গেল বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লকের বিডিও- অরিন্দম মুখোপাধ্যায়ের গলায়। আর ভবানীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল বাজারে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা পরিবহন ও তথ্য সংস্কৃতি দফতরের কর্মধ্যক্ষ ফিরোজ কামাল গাজি বললেন, মাথার উপর মা আছেন, মুখ্যমন্ত্রী। সুন্দরবনে আমফানের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ দিতে গিয়ে বিডিও বলেন, কলকাতার অনুকরণে সুন্দরবনে সরকারি হাসপাতাল হবে। সেখানে সম্পূর্ণ বিনা খরচায় সুন্দরবনের মানুষ পরিষেবা পাবেন। শুধু হাসপাতাল নয়, অডিটোরিয়ামে কথা ঘোষণা করেন তিনি।

ফিরোজ কামাল গাজি বলেন, “সবার উপরে মা আছেন। সন্তানদের ক্ষতি হতে দেবেন না। উনি কথা দিয়ে কথা রাখেন। কিছু রাজনৈতিক দল বদনাম করার চেষ্টা করছে, তাতে লাভ হবে না। অসময় বিপদের দিনে আপনাদের পাশে স্বয়ং মা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়”।
হাসনাবাদ ভবানীপুরে আইলা সেন্টারে ৪০টা কোভিড বেডের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি, সুন্দরবনে আমফানের ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের হাতে চাল, ডাল, আলু, বাচ্চাদের দুধ, বিস্কুট স্যানিটাইজার ও মাক্স তুলে দেওয়া হয়। এদিন কর্মদক্ষ বিডিওর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংঘঠনের পক্ষ থেকে হাজি প্রেমজি সুন্দরবনের মানুষের হাতে ত্রাণ তুলে দেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...