Wednesday, March 25, 2026

একুশে শহিদ তর্পণ-এ বুথে বুথে ১৩টি গাছ লাগাবে তৃণমূল

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই চলে এসেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক একুশে জুলাই সমাবেশ। তবে এবার আর ধর্মতলায় ভিক্টরিয়া হাউসের সামনে অথবা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চ বেঁধে নয়, ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী বছর যেহেতু বিধানসভা নির্বাচন, তাই ভার্চুয়াল হলেও একুশে জুলাইয়ে নেত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবং তৃণমূল নেতৃত্ব মনে করছে, শ্রোতা সংখ্যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। ঠিক দুপুর ২টোয় তৃণমূল নেত্রীর ভাষণের আগে, শারীরিক দূরত্ব-বিধি মেনে বেলা ১টা থেকে বুথে বুথে হবে শহিদ স্মরণ। ধর্মতলাতেও হবে শহিদ স্মরণ।

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজ্যজুড়ে বুথে বুথে, ব্লকে ব্লকে, পাড়ায় পাড়ায় জায়ান্ট স্ক্রিন, মাইক লাগিয়ে মমতার ভাষণ শোনানোর ব্যবস্থা করেছে তৃণমূল। এরই মধ্যে অভিনব কর্মসূচি গ্রহণ করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহিদকে শ্রদ্ধা জানাতে রাজ্যের প্রতিটি বুথে বুথে ১৩টি গাছ লাগাবে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। হবে রক্তদান শিবিরও।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...